শুক্রবার, ১৫ নভেম্বর, ২০১৯


 মরহুম উস্তাদ মাওঃ ফরিদুল ইসলাম (রহঃ)
একটি নাম-একটি স্মৃতি

এইচ এম ফয়ছল আহমেদ

*সে-ই জামাতে আউয়ালে যিনি শিখিয়েছিলেন ইয়া রব্ব দিল দে,মত ডর,চুপ রহ......
পাঞ্জমের পরীক্ষার একক রাহবার,আঞ্জুমানে তা'লীমুল ক্বুরআনের খামিছ পরীক্ষাকালেও হুজুর ছিলেন আমাদের মেহনত আর উদ্যম যোগানোর আলোকবর্তিকা।
দাওয়াতে তাবলীগের পথে ছিলেন ক্লান্তিবিহীন এক মুসাফির,ইলমে নববীর একনিষ্ঠ খাদেম,সামাজিক অংগনে ছিলেন নববী মুয়াশারার এক উজ্জ্বল দৃষ্টান্ত!
আমার প্রবাসে আসার প্রাক্কালে হুজুর সুদবিহীন সমাজ গঠনের উদ্যোগ হিসেবে "কর্জে হাসানা" নামে দারিদ্রদের সহায়তা ঋণ প্রদানের জন্য স্থানীয় উলামায়ে কেরামদের নিয়ে একটি সুশীল সমাজ বিনির্মাণের স্বপ্ন দেখেছিলেন।
আমরণ যিনি নিজেকে দ্বীনের পথে বিলিয়ে দিয়ে গেছেন বিনিময়ে কখনো কিছুই চান নি।
দেরীতে খবর পেলেও হুজুরের বিয়োগব্যথা হৃদয়কে করেছে ক্ষত-বিক্ষত,অশ্রগদগদ কণ্ঠ মনের অজান্তেই বলে উঠছে "ছাক্বাল্লাহু ছারাহু ওয়া জা আ'লাল জান্নাতাল ফিরিদাউছা মাচ্ব ওয়াহু"
আমিন ইয়া রব্ব....

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

প্রসংগ ঃঃ ইসলামী রাজনীতি

ইসলামী রাজনীতি -মাওঃ রফিকুল ইসলাম ইসলামী রাজনীতি ছাড়া পৃথিবীর ইতিহাসে কখনো শৈরাচার হটানো সম্ভব হয়নাই। তাই বাংলাদেশ থেকে আওয়ামী জালিম...